[ আন্তর্জাতিক ]
যুবকের কানের ভেতরে তেলাপোকার ঘরবসতি!
অসাবধানতাবশত কানের ভেতরে ছোট পোকা ঢুকে যায় মানুষের। নতুন কোনো ঘটনা নয় এটি। তাই বলে তেলাপোকা! তাও একটি দুইটি নয়, পুরো একটি তেলাপোকার পরিবার।
নিউজ এইটিন জানায়, চীনের গুয়াংডং প্রদেশের হুইয়াং জেলায় এই ঘটনা ঘটে। রাতে ঘুমাতে গিয়ে কানের ব্যথায় অস্থির হয়ে পড়েন ২৪ বছরের যুবক এলভি।
যন্ত্রণায় তিনি চিকিৎসকের কাছে গেলে দেখা যায় কানের ভেতরে তেলাপোকার পরিবারের বসবাস।
সানহে হাসপাতালের একজন চোখ কান গলা বিশেষজ্ঞ বলেন, তার কানে অনেক যন্ত্রণা হচ্ছে বলে আমাকে জানান তিনি। কোনো কিছু ভেতরে আঁচড় দিচ্ছে বা নড়াচড়া করছে। পরীক্ষা করে আমি দেখতে পাই, ভেতরে ১০টিরও বেশি তেলাপোকা।
তিনি জানান, মা তেলাপোকাসহ ছোট ছোট অনেকগুলো তেলাপোকা এলভির কানের ভেতরে দৌড়াদৌড়ি করছে।
জানা যায়, বিছানার পাশেই অর্ধেক খাওয়া বিভিন্ন খাদ্যবস্তুর প্যাকেট ফেলে রাখতেন এলভি। সেখান থেকে এইসব তেলাপোকা ঘুমের সময় তার কানের ভেতরে ঢুকে যায়।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!